News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিডে নয়া আক্রান্ত ৩,২৩০ জন; ভারতে সক্রিয় রোগী কমে ৪২,৩৫৮, মৃত্যু ৩২ জনের
Image

কোভিডে নয়া আক্রান্ত ৩,২৩০ জন; ভারতে সক্রিয় রোগী কমে ৪২,৩৫৮, মৃত্যু ৩২ জনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ আরও অনেকটাই কমে গিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ৩২ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র কেরলেই ২২ জনের মৃত্যু হয়েছে, ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৫৬২-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪২ হাজার ৩৫৮-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭২ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন, দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৫,৭৫,৪৭৩ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪২ হাজার ৩৫৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৪ লক্ষ ০৮ হাজার ২৫৩ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৭.৮২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,০৪,৫৫৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪,২৫৫ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার কমে ১.১৮ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top