News Flash

  • Home
  • প্রধান খবর
  • অঙ্কিতার মৃত্যুতে সিট গঠন উত্তরাখণ্ড সরকারের, অবৈধ রিসর্টের বিরুদ্ধে ব্যবস্থা পুষ্করের নির্দেশ
Image

অঙ্কিতার মৃত্যুতে সিট গঠন উত্তরাখণ্ড সরকারের, অবৈধ রিসর্টের বিরুদ্ধে ব্যবস্থা পুষ্করের নির্দেশ

দেহরাদূন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বছর ১৯-এর যুবতী অঙ্কিতা ভাণ্ডারীর খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করল উত্তরাখণ্ড সরকার। শনিবার সকালে চিল্লা ক্যানাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার হওয়ার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “অঙ্কিতার দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে আমরা ডিআইজি পি রেণুকা দেবীর অধীনে একটি এসআইটি গঠন করেছি, বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনার তদন্ত করবে। কোনও আসামিই রেহাই পাবে না, সে যেই হোক না কেন।”

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর, শনিবার সকালে ঋষিকেশের চিল্লা ক্যানাল থেকে উদ্ধার হয়েছে বছর ১৯-এর যুবতী অঙ্কিতা ভাণ্ডারীর মরদেহ। অঙ্কিতার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে পুলকিত আর্য, পুলকিতের রিসর্টেই কাজ করতেন অঙ্কিতা। পুলকিত হলেন বিজেপি নেতা বিনোদ আর্যও ছেলে। পুলকিত-সহ ৩ জনের বিরুদ্ধে অঙ্কিতাকে খুনের অভিযোগ রয়েছে।
উত্তরাখণ্ডের বিভিন্ন অবৈধ রিসর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, বেআইনিভাবে নির্মিত সমস্ত রিসর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত ডিএম-কে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের রিসর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরেনসিক এবং অন্যান্য পরীক্ষা সেখানে হবে, তাই সিল করা হচ্ছে। উল্লেখ্য, পুলকিত আর্যর রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top