News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিকে বিশ্বাস করে ভারত, তৃণমূল স্তর থেকে কাজ করা সমস্ত মেয়রের দায়িত্ব : প্রধানমন্ত্রী
Image

বিজেপিকে বিশ্বাস করে ভারত, তৃণমূল স্তর থেকে কাজ করা সমস্ত মেয়রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিজেপিকে বিশ্বাস করে ভারত, তৃণমূল স্তর থেকে কাজ করা সমস্ত মেয়রের দায়িত্ব। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের গান্ধীনগরে আয়োজিত বিজেপির মেয়র ও উপ-মেয়রদের সম্মেলনের বক্তব্য রাখার সময় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “আরও ভালো সুযোগ-সুবিধা প্রদান করতে হবে এবং প্রবৃদ্ধি সুপরিকল্পিত হতে হবে।”

বিজেপির মেয়র ও উপ-মেয়রদের সম্মেলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসব-এর সময় আগামী ২৫ বছরের জন্য ভারতের নগরোন্নয়নের একটি রোড ম্যাপ তৈরি করতে এই সম্মেলনের প্রধান ভূমিকা রয়েছে।” সমস্ত মেয়রদের কাছে সর্দার বল্লবভাই প্যাটেলের পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সর্দার বল্লভভাই প্যাটেল মেয়র হিসেবে যাত্রা শুরু করেছিলেন। আমরা একটি উন্নত ভারতের জন্য তাঁর দেখানো পথ অনুসরণ করব এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করব। সমস্ত মেয়রকে অবশ্যই সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস অনুসরণ করতে হবে।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “২০১৪ সাল পর্যন্ত আমাদের দেশে মেট্রো নেটওয়ার্ক ২৫০ কিলোমিটারেরও কম দীর্ঘ ছিল। বর্তমানে দেশে মেট্রো নেটওয়ার্ক ৭৭৫ কিলোমিটারেরও বেশি। টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলি এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হচ্ছে, আমাদের সেই অঞ্চলগুলিতে শিল্প ক্লাস্টার বিকাশের দিকে মনোনিবেশ করা উচিত… ছোট বিক্রেতাদের অবশ্যই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। আর তা নিশ্চিত করতে মেয়রদের অবশ্যই উদ্যোগ নিতে হবে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top