News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিন্দি ভাষার সরলতা, স্বতঃস্ফূর্ততা ও সংবেদনশীলতা সর্বদা আকর্ষণ করে : প্রধানমন্ত্রী
Image

হিন্দি ভাষার সরলতা, স্বতঃস্ফূর্ততা ও সংবেদনশীলতা সর্বদা আকর্ষণ করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সমগ্র দেশবাসীকে হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত মানুষজনকে অভিনন্দন জানিয়েছেন যারা হিন্দিকে সমৃদ্ধ এবং ক্ষমতায়িত করতে অক্লান্ত অবদান রেখেছেন৷ তিনি টুইটে লেখেন, সমগ্র বিশ্বে হিন্দি ভারতকে বিশেষ সম্মান এনে দিয়েছে। মোদী লেখেন, হিন্দি ভাষার সরলতা এবং সংবেদনশীলতা সবসময় আকর্ষণ করে।

১৪ সেপ্টেম্বর দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়। এদিন টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, হিন্দি সমগ্র বিশ্বে ভারতকে একটি বিশেষ সম্মান এনে দিয়েছে। হিন্দি ভাষার সরলতা, স্বতঃস্ফূর্ততা ও সংবেদনশীলতা সবসময় আকর্ষণ করে। হিন্দি দিবসে আমি সেই সমস্ত মানুষজনকে আন্তরিক শুভেচ্ছা জানাই যারা এই ভাষাকে সমৃদ্ধ এবং ক্ষমতায়িত করতে অক্লান্ত অবদান রেখেছেন।

Releated Posts

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top