News Flash

Image

মিজোরামে সিআইডি অভিযানে বাজেয়াপ্ত ৬.৪৬ কোটি টাকার হেরোইন, গ্রেফতার এক

আইজল , ১৪ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরাম পুলিশের সিআইডি (স্পেশাল ব্ৰাঞ্চ) আজ বুধবার সকালে বিপুল পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে প্রায় ৬.৪৬ কোটি টাকা হবে বলে জানিয়েছেন সিআইডি-র জনৈক অফিসার। হেরোইনের সঙ্গে গ্রেফতার করা হয়েছে কামাল হুসেন নামের এক মাদক কারবারিকে। তার হেফাজত থেকে ১.২৯২ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

সিআইডি অফিসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে আইজলের সেলিং এলাকায় অভিযান চালায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (স্পেশাল ব্রাঞ্চ)-এর দল। এক সময় চার চাকার একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ৯৯টি সাবান কেসে ১.২৯২ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এর সঙ্গে গাড়ির চালক কামাল হুসেনকে আটক করে সিআইডি দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কামালকে গ্রেফতার করেন তাঁরা। হেরোইনগুলি সে কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচার করছিল, ইত্যাদি প্রশ্নের জবাব পেতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান অফিসার।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top