News Flash

Image

ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

আমবাসা, ১২ সেপ্টেম্বর : তিতিবিরক্ত এলাকাবাসী ভিলেজ কমিটির অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। বেহাল রাস্তা, আবাস যোজনায় ঘর নির্মাণের বকেয়া টাকা প্রভৃতির দাবিতে আজ সোমবার ধলাই জেলায় মনু ব্লকের অধীনে নালকাটা এডিসি ভিলেজ কমিটির কার্যালয়ে তালা ঝুলইয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নালকাটা এডিসি ভিলেজের কালেনজয় সিং পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য বহুবার দাবি জানিয়েও সমস্যার সমাধান হয়নি। এছাড়াও এই গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে রেগা প্রকল্প থেকে ৯৫ দিনের অর্থ সুবিধাভোগীদের খাতায় ঢুকিয়ে দেওয়ার কথা। সেই অর্থ না পাওয়ায় সুবিধাভোগীরা তাদের ঘর নির্মাণের কাজ সম্পন্ন করতে পারছেনা। এরই প্রতিবাদে সোমবার ভিলেজ কমিটির কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসিরা।

এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘ প্রায় ২৫-৩০ বছর ধরে এই রাস্তাটির বেহাল দশা। বাম পেরিয়ে রাম আমল রাজ্যে কিন্তু সেই রাস্তার কোনও পরিবর্তন নেই। ভোট আসলে শুধুই মেলে প্রতিশ্রুতির বন্যা। তবে আদতে কোনও উন্নতি হয়নি এই রাস্তার। তাই অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসিরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top