News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওকে টুকরো করে পৃথক দুই জেলা গঠন : রবিবার রাজ্য সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিরুদ্ধাচরণ
Image

ডিমা হাসাওকে টুকরো করে পৃথক দুই জেলা গঠন : রবিবার রাজ্য সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিরুদ্ধাচরণ

হাফলং (অসম), ১০ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠন সহ পাহাড়ি জেলায় পিআরসি ভেরিফিকেশনের ইস্যু নিয়ে ইন্ডিজেনাস পিপলস ফোরাম, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম এবং ইন্ডিজেনাস উইমেন ফরামের সঙ্গে রবিবার রাজ্য সরকারের যে বৈঠক অনুষ্ঠিত হবে এর বিরোধিতায় সরব হয়েছে ডিমাসা জনগোষ্ঠীর বৃহৎ সংগঠন জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমা জালাই হসম, ডিমাসা মাদার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন।

শনিবার ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের হাফলংস্থিত সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জাদিখে নাইশ হসমের সভাপতি কল্যাণ দাওলাগাপু অভিযোগ করে বলেন, কিছুদিন থেকে ইন্ডিজেনাস পিপলস ফোরাম, ডিমা হাসাও জেলায় শান্তি ভঙ্গ করতে চাইছে। তিনি বলেন, উন্নয়নের জন্য শান্তি জরুরি। শান্তি আসলেই উন্নয়ন সম্ভব। তাঁর মন্তব্য, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ডিমা হাসাও জেলার বিভক্তিকরণ কোনও অবস্থায় মেনে নেবে না জাদিখে নাইশ হসম সহ ডিমাসা জনগোষ্ঠীর দল সংগঠন।

কল্যাণ দাওলাগাপুর অভিযোগ, ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফোরামের সঙ্গে রাজ্য সরকার সাম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গিতে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডিমাসা সংগঠনগুলি এর সমর্থন কখনও করবে না।

দাওলাগাপু বলেন, ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি জেলা গঠন এবং পিআরসি ভেরিফিকেশনের ইস্যু নিয়ে রাজ্য সরকার ইন্ডিজেনাস পিপলস ফোরামের সঙ্গে রবিবার যে আলোচনায় বসবে, ওই আলোচনায় ডিমা হাসাও জেলার অনান্য দল সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কিন্তু রাজ্য সরকার তা না করে এক তরফাভাবে এই তথাকথিত সংগঠনের সঙ্গে আলোচনায় বসছে বলে মন্তব্য করে তিনি বলেন, রাজ্য সরকার যদি ইন্ডিজেনাস পিপলস ফোরামের সঙ্গে আলোচনায় বসতে পারে তা-হলে ডিমা হাসাও জেলার বিভিন্ন সমস্যা সমাধানে জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন যে স্মারকপত্রগুলি প্রদান করেছে এ-নিয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বা এই ডিমাসা সংগঠনগুলিকে আলোচনায় ডাকেনি বলে অভিযোগ করেন তিনি।

জাদিখে নাইশ হসমের সভাপতি বলেন, সরকার যদি আমাদের দাবি না মানে বা ডিমাসা সংগঠনগুলির প্রতি সরকারের এমন আচরণ থাকে তা-হলে আগামীতে ডিমাসা সংগঠন সহ অনান্য সংগঠন তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ার করে দেন কল্যাণ দাওলাগাপু। তাছাড়া তিনি ডিমা হাসাও জেলা প্রশাসনকে এ-ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন কল্যাণ দাওলাগাপু।

এদিকে সাংবাদিক সন্মেলনে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিত সেংইয়ং এবং অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি উত্তম লাংথাসা বলেন, ইন্ডিজেনাস পিপলস ফোরাম, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম নামের তথাকথিত সংগঠনগুলি জেলাকে দ্বিখণ্ডিত করার নামে যে অশান্তির সৃষ্টি করতে চাইছে এই পাহাড়ি জেলায়। তাছাড়া বনধ ডেকে বনবিভাগের ডিএফও-র গাড়ি জ্বালিয়ে দেওয়া, এ-সব সংগঠনের নেতাদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা না নিয়ে বরং তাদের নিয়ে আলোচনার টেবিলে বসছে বলে অভিযোগ করে দুই ছাত্রনেতা নিজেদের ইন্ডিজেনাস পরিচয় প্রদানকারী এই সংগঠনগুলি পিআরসি ভেরিফিকেশনের বিরোধিতা করছে। ইন্ডিজেনাস হলে পিআরসি ভেরিফিকেশনে আপত্তি কেন বলে প্রশ্ন তুলেন প্রমিত সেংইয়ং ও উত্তম লাংথাসা।

আগামীকাল রবিবার দিশপুরে ইন্ডিজেনাস পিপলস ফোরামের সঙ্গে রাজ্য সরকারের যে বৈঠক অনুষ্ঠিত হবে এর বিরোধিতা করে ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদী মিছিল বের করবে জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমা জালাই হসম ও ডিমাসা মাদার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রমিত সেংইয়ং।

Releated Posts

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের নাম বদলের চেষ্টা খারিজ করল ভারত

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): অরুণাচল প্রদেশ-সহ ভারতের ভূখণ্ডে চিনের তরফে ‘মনগড়া নামকরণ’-এর প্রচেষ্টা রবিবার সরাসরি খারিজ করল ভারত।…

ByByNews Desk Apr 12, 2026

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top