News Flash

  • Home
  • খেলা
  • এবার জুরিখে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতলেন নীরজ চোপড়া
Image

এবার জুরিখে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতলেন নীরজ চোপড়া

জুরিখ, ৯ সেপ্টেম্বর (হি.স.): ফের একবার বিশ্বমঞ্চে তেরঙা ওড়ালেন দেশের অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া । বৃহস্পতিবার গভীর রাতে দেশবাসী যখন ঘুমের দেশে, ঠিক তখনই সুইজারল্যান্ডের জুরিখে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতলেন পানিপথের নক্ষত্র অ্যাথলিট।

জুরিখের লেটজিগ্রান্ড স্টেডিয়ামে নীরজ শুরুটা ফাউল দিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ তাঁর বর্শা পাঠান ৮৮.৪৪ মিটার দূরে (কেরিয়ারের চতুর্থ সেরা প্রয়াস)। এই থ্রোই নীরজকে এনে দেয় স্বপ্নের খেতাব। এরপরের চারটি প্রয়াসে নীরজ তাঁর জ্যাভলিন যথাক্রমে ৮৮.০০ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭.০০ মিটার ও ৮৩.৬০ মিটার দূরত্বে ছোড়েন। ডায়মন্ড লিগ ফাইনালে অলিম্পিক্স রুপো জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ ৮৬.৯৪ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন ও জার্মানির জুলিয়ান ওয়েবার তৃতীয় হয়েছেন ৮৩.৭৩ মিটার ছুড়ে।

চোট-আঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘ এক মাস পর ট্র্যাকে ফিরেছেন নীরজ। সপ্তাহখানেক আগে ডায়মন্ড লিগের লোজানে লেগে নেমেই চমকে দিয়েছিলেন নীরজ। তিনি শীর্ষস্থান দখল করেন ৮৯.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন। প্রথম কোনও ভারতীয় হিসাবে মিট খেতাব জেতেন। নীরজ বুঝিয়ে দিয়েছিলেন যে, এবার ইতিহাস লিখেই ফিরবেন। ২০১৭ ও ২০১৮ সালে নীরজ এই ইভেন্টের ফাইনালের জন্য কোয়ালিফাই করলেও সাতে এবং চারে শেষ করেছিলেন। নীরজ এবার খেতাব জিতে অধরা স্বপ্নপূরণ করলেন।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top