রায়গঞ্জ, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মর্মান্তিক ঘটনা । শুক্রবার সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর। এদিন দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের মকদমপুর গ্রামে। মৃতার নাম নুরবানু বেগম (৪৭)।
জানা গিয়েছে, অন্ধকারের মধ্যে মাটির ঘর মোছার কাজ করছিলেন ওই গৃহবধূ। সেই সময় তাঁর ডান হাতে একটি বিষধর সাপ ছোবল মারে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই গৃহবধূর। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
2022-09-09

