News Flash

  • Home
  • দেশ
  • রাহুল ও কংগ্রেস শুধুমাত্র দেশকে বিভক্ত করার কাজ করেছে : কিরেণ রিজিজু
Image

রাহুল ও কংগ্রেস শুধুমাত্র দেশকে বিভক্ত করার কাজ করেছে : কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। রিজিজু বলেছেন, রাহুল গান্ধী ও কংগ্রেস শুধুমাত্র দেশ ভাঙার কাজ করেছে। কংগ্রেসের ভারত জোড়া যাত্রাকে কটাক্ষ করেই এ কথা বলেছেন কিরেণ রিজিজু। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, “আপনারা রাহুল গান্ধীর কথা শুনলে বুঝতে পারবেন, তিনি শুধুমাত্র ভাষা, ধর্ম এবং আরও অনেক কিছুর ভিত্তিতে প্রতিটি রাজ্যকে ভেঙে ফেলার কথা বলেন। তারা দেশকে দুর্বল করতে কাজ করছে।”

উল্লেখ্য, ‘ভারত জোড়ো যাত্রা’-র দ্বিতীয় দিনে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে কন্যাকুমারীর অগস্তেশ্বরম থেকে পদযাত্রা শুরু হয় রাহুলদের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’-য় অংশ নেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দ্বিগ্বিজয় সিং, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, এদিন জাতীয় তফসিলি উপজাতি কমিশন (নয়াদিল্লি) এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে “স্বাধীনতা সংগ্রামে উপজাতীয় বীরদের অবদান” শীর্ষক জাতীয় সেমিনারের উদ্বোধন করেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top