News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার অধ্যাপক
Image

Arrest:মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার অধ্যাপক

রায়গঞ্জ, ৭ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার মহিলা বড় বাবুর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রহল্লাদচন্দ্র বিশ্বাস(৪২)। বাড়ি রায়গঞ্জ থানার কলেজপাড়া এলাকায়। নদীয়ার একটি কলেজের অধ্যাপক তিনি। বুধবার প্রহল্লাদ বিশ্বাস রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে আসেন। অভিযোগ পত্রে লেখা ছিল তার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে। এই বিষয়ে রায়গঞ্জ থানার এক পুলিশ কর্মী বলেন, ‘এই ধরনের মামলা রায়গঞ্জের কর্ণজোড়ায় সাইবার ক্রাইম থানায় হয়। আপনি সেখানে গেলেই আপনার অভিযোগ নিয়ে নেবে। এবং তদন্ত শুরু হয়ে যাবে। কিন্তু অধ্যাপকের সাফ জবাব তাঁর এই অভিযোগ রায়গঞ্জ থানাকেই নিতে হবে। এই নিয়ে এক পুলিশ অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই অধ্যাপকের চিৎকারে সেখানে যান রায়গঞ্জ থানার বড়বাবু শাশ্বতী কর্মকার। তিনি ওই অধ্যাপকের কাছে কারণ জানতে চাইলে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। এরপরই অধ্যাপককে গ্রেপ্তার করেন রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top