News Flash

  • Home
  • দিনের খবর
  • Nagrakata:নাগরাকাটায় চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত ব্যক্তি
Image

Nagrakata:নাগরাকাটায় চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত ব্যক্তি

নাগরাকাটা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙা মডেল ভিলেজের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। আহত ব্যক্তিকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা সতীরাম নায়েক। ৩২ বছরের ওই যুবক মডেল ভিলেজের কাছে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। সেখানেই ঝোপের মধ্যে ছিল একটি চিতাবাঘ। পরে যুবকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। তাঁর মাথায় কামড় দেয়। ওই চিতাবাঘের থাবা ও কামড়ে ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হন যুবক। এরপর তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে চিতাবাঘটি ওই যুবককে ছেড়ে জঙ্গলে ঢুকে পড়ে। এরপরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুলকাপাড়ায় আসেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে আতঙ্ক।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top