News Flash

  • Home
  • বিদেশ
  • দেশে ফিরতেই শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে গ্রেফতারের দাবি
Image

দেশে ফিরতেই শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে গ্রেফতারের দাবি

কলম্বো, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : প্রবলের বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন। সাত সপ্তাহ পর শুক্রবার মধ্যরাতে দেশে ফেরেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশে ফেরার ২৪ ঘণ্টা কাটার আগেই এবার গোতাবায়ার গ্রেফতারির দাবিতে সুর চড়াল বিরোধী রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলি।

দেশে ফেরার পরেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়ে। কিন্তু কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাঁকে সে দেশের রাজনীতিকদের একাংশ যে ভাবে মালা পরিয়ে সংবর্ধিত করেন, তাতে তাঁর গ্রেফতারি নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই এবার গোতাবায়ার গ্রেফতারির দাবিতে সুর চড়াল বিরোধী রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলি।
শনিবার সে দেশের শিক্ষক সংগঠনের অন্যতম শীর্ষনেতা জোসেফ স্ট্যালিন বলেন, “গোতাবায়া দেশে ফিরে এসেছেন, কারণ তাঁর আর লুকোনোর জন্য অন্য কোনও জায়গা নেই।” তিনি জানান, শ্রীলঙ্কার দু’কোটি মানুষের দুরবস্থার জন্য দায়ী গোতাবায়া। এই অপরাধের জন্য তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন তিনি। গোতাবায়ার বিরোধী রাজনৈতিক দলগুলিও একই দাবিতে সরব হয়েছে। তাদের বক্তব্য, প্রেসিডেন্ট হিসাবে যে আইনি রক্ষাকবচ গোতাবায়া পেতেন, তিনি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই রক্ষাকবচ আর পাবেন না। তাই তাঁকে গ্রেফতার করতে কোনও সমস্যা নেই বলে দাবি তাদের।
দেশের মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, গোতাবায়ার শাসনকালে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার সাংবাদিক লাসান্থা বিক্রমতুঙ্গেকে হত্যার ঘটনায় জড়িয়ে যায় গোতাবায়ার নাম। সে দেশের গৃহযুদ্ধের পর তামিল বন্দিদের উপর অমানবিক অত্যাচার চালানোর অভিযোগে আমেরিকার এক আদালতে গোতাবায়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই সব অভিযোগ মিলিয়েই গোতাবায়াকে গ্রেফতার করার দাবিতে সুর চড়ছে শ্রীলঙ্কায়। আপাতত দেশের রাজধানীতেই বিক্রমসিঙ্ঘে প্রশাসনের দেওয়া বাসভবনে থাকছেন গোতাবায়া।
প্রসঙ্গত, অর্থনৈতিক বিপর্যয়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় দেশের তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে। অভিযোগ ওঠে যে, তাঁর ভ্রান্ত নীতির কারণেই এত বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি। প্রবল গণবিক্ষোভ প্রেসিডেন্টের সরকারি বাসভবন অবধি পৌঁছে যায়। জুলাই মাসে সেনাবাহিনীর সশস্ত্র প্রহরায় দেশ ছাড়েন গোতাবায়। পৌঁছন সিঙ্গাপুরে। সেখান থেকেই দেশের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে স্বেচ্ছায় গৃহবন্দি ছিলেন তিনি। গোতাবায়াকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন গোতাবায়ার ভাই, সে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। গোতাবায়ার দলের সমর্থনে দেশের প্রেসিডেন্ট হওয়া রনিল বিক্রমসিঙ্ঘে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্মত হন।
-হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top