Home / প্রধান খবর / Dipsita Dhar:”১৪ তলা নবান্নও একদিন আমাদের হবে”, সমাবেশে দাবি এসএফআই নেত্রীর

Dipsita Dhar:”১৪ তলা নবান্নও একদিন আমাদের হবে”, সমাবেশে দাবি এসএফআই নেত্রীর

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : “১৪ তলা নবান্নও একদিন আমাদের হবে”, এই মন্তব্যই শোনা গেল এসএফআই নেত্রী দীপ্সিতা ধরের কণ্ঠে। তিনি একযোগে বিজেপি এবং তৃণমূলকে তোপ দেগে বলেন, “এই দুই দলই আরএসএস পরিবারের অংশ। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক। রাজনৈতিক বিরোধী দল বামেরাই।”

শুক্রবার কলেজ স্ট্রিটে বড় জমায়েতের আয়োজন করা হয় এই বাম ছাত্র সংগঠনের তরফে। কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা, যোগ্যদের চাকরি ও দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারি এবং ছাত্র সংসদ নির্বাচন সহ একগুচ্ছ দাবিতে গত দুই সপ্তাহ ধরে জেলায় জেলায় একাধিক সভা করা হয়েছে। শুক্রবার জেলার জাঠার সঙ্গে হাওড়া, শিয়ালদহ স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার, শ্যামবাজার থেকে চারটি বড় মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

একুশের বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি বামেরা। এই নিয়ে আকছার কটাক্ষ করেন বিরোধীরা। এই প্রসঙ্গে দীপ্সিতার পালটা হুঙ্কার, “রাস্তায় মানুষের উপস্থিতি প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “রাস্তাগুলি আমাদের হলে আগামীতে লোকসভা এবং বিধানসভাও আমাদের হবে। ১৪ তলার নবান্নও আমাদের হবে।” পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বাম এবং বিজেপি-কে তোপ দাগেন তিনি।

Tagged: