News Flash

  • Home
  • দেশ
  • আইএনএস বিক্রান্ত ভারতের স্বনির্ভর হওয়ার এক অনন্য প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী
Image

আইএনএস বিক্রান্ত ভারতের স্বনির্ভর হওয়ার এক অনন্য প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী

কোচি, ২ সেপ্টেম্বর (হি.স.): আইএনএস বিক্রান্ত বিশাল, বিরাট, ম্যাজেস্টিক, বিশিষ্ট এবং বিশেষ যা প্রত্যেক ভারতীয়ের গর্ব বাড়ায়। আইএনএস বিক্রান্ত দেশকে এক নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছে, দেশে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কেরলের কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “যদি লক্ষ্য দুরন্ত হয়, যাত্রা দীর্ঘ হয়, সমুদ্র এবং চ্যালেঞ্জ অন্তহীন হয় – তাহলে ভারতের উত্তর বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত ভারতের স্বনির্ভর হওয়ার এক অনন্য প্রতিচ্ছবি।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “কেরলের সমুদ্রতট থেকে প্রতিটি ভারতীয় আজ একটি নতুন ভবিষ্যতের সূর্যোদয়ের সাক্ষী হয়েছে। এইএনেস বিক্রান্তের এই অনুষ্ঠানটি বিশ্ব দিগন্তে ভারতের মনোবল শক্তিশালী করার আহ্বান।” প্রধানমন্ত্রী বলেছেন, “আইএনএস বিক্রান্তের প্রতিটি অংশে নিজস্বতা, শক্তি ও উন্নয়ন যাত্রা রয়েছে। আইএনএস বিক্রান্ত দেশের সম্ভাবনা, সম্পদ এবং দক্ষতার প্রতীক।” নৌবাহিনীর নতুন পতাকা এদিন উন্মোচন ও উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী, এ প্রসঙ্গে তিনি বলেছেন, এযাবৎ ভারতীয় নৌবাহিনীর পতাকায় দাসত্বের পরিচয় ছিল। কিন্তু আজ থেকে ছত্রপতি শিবাজীর অনুপ্রেরণায় সমুদ্রে ও আকাশে উড়বে নৌবাহিনীর নতুন পতাকা৷

প্রধানমন্ত্রী বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসবের সময় ঔপনিবেশিক আমল থেকে হারিয়ে যাওয়া শক্তিকে পুনরুজ্জীবিত করছে ভারত। বিক্রান্ত যখন আমাদের সামুদ্রিক ক্ষেত্রের সুরক্ষায় নামবে, তখন নৌবাহিনীর অনেক মহিলা সৈনিকও সেখানে অবস্থান করবে। সমুদ্রের অসীম শক্তি, সীমাহীন নারী শক্তিতে, বিক্রান্ত হয়ে উঠছে নতুন ভারতের উচ্চ পরিচয়।” প্রধানমন্ত্রী এদিন রণতরী আইএনএস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দেন। আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর নতুন পতাকা “নিশান’ উত্তোলন করেছেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top