News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CM Manik Saha:রাজ্যে শুরু হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৩.০
Image

CM Manik Saha:রাজ্যে শুরু হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৩.০

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷  রাজ্যে শুরু হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৩.০৷ এই অভিযানের আওতায় থাকবে টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরন কর্মসূচী, সাস কর্মসূচী, পোষণ অভিযান, ও.আর.এস এবং জিংক ট্যাবলেট, আয়রন ও ফলিক এসিড, অ্যালবেনডাজোল ট্যাবলেট৷
বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন৷ এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে ০ থেকে ১৯ বছর বয়সীদের কাছে ৬ ধরনের স্বাস্থ্য পরিষেবাকে একসাথে পৌঁছে দেওয়া৷ এইবার সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে ২ লক্ষ ৪৫ হাজার ৫০৮ জনকে অ্যালবেনডাজোল ট্যাবলেট, ২ লক্ষ ৪৬ হাজার ২০৬ জনকে আয়রন ও ফলিক এসিড এবং ৬১ হাজার ২২ জনকে ওয়ারেস প্যাকেট প্রদান করা হবে৷ এছারাও পোষণ অভিযান প্রকল্পে ওজন ও উচ্চতা মাপা হবে ৭১ হাজার ১৪৪ জনের৷টি ডি ১০ ভ্যাক্সিন দেওয়া হবে ১৬ হাজার ২৯৮ জনকে এবং টিডি১৬ ভ্যাক্সিন প্রদান করা হবে ১৭ হাজার ১৭২ জনকে৷ এই অভিযানে যুক্ত থাকবে মোট ১ হাজার ৭৪৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১ হাজার ৪০৫ জন আশা কর্মী৷ এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা৷

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top