News Flash

  • Home
  • দেশ
  • বেসরকরি চ্যনেলে কেন্দ্রীয় সংস্থার তল্লাশির কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর
Image

বেসরকরি চ্যনেলে কেন্দ্রীয় সংস্থার তল্লাশির কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : কলকাতার একটি বেসরকরি চ্যনেলে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযানের কড়া ভাষায় নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দৃশ্যত রেগে যান মুখ্যমন্ত্রী। ওই চ্যানেলের মালিকের নামোল্লেখ করে দাবি করেন, তিনি একজন নির্ভীক সাংবাদিক। অনেকে তো বিজেপির ভয়ে মাথা বিকিয়ে দিয়েছে। কিন্তু, আমি যতদূর ওঁকে চিনি, উনি একজন লড়াকু। ও মাথা বিকিয়ে দেননি।

মমতা বলেন, প্রত্যেক সংবাদপত্র, চ্যানেলে একজন করে লোক বসিয়ে রেখেছে বিজেপি। তারা ওদের প্রতিদিন খবর পাঠায়। কী হচ্ছে, কী না হচ্ছে সব খবর পাঠায় ওদের। কিন্তু, এই চাপের মুখেও তো গৌরকিশোর ঘোষের মতো সাংবাদিকরা কাজ করেছেন। ওই চ্যানেল মালিকও তেমনই চাপের কাছে মাথা নত করেনি বলে এসব হচ্ছে। আমি যতদূর ওঁকে জানি, উনি তো কোনও রাজনীতি করেন না। নন্দীগ্রাম-সিঙ্গুর পর্বে ওনার অনেক ভালো ভূমিকা ছিল। ওনার কী আছে না আছে তা আমি জানি না। ওঁদের চ্যানেলেও অনেক নির্ভীক সাংবাদিক আছেন, যাঁরা বিজেপির কাছে মাথা নিচু করেননি।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, মোদী সরকারের বিরুদ্ধে তারা লিখেছিল বলে কী করেনি তাদের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে, এই অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, যারা ওদের কথা মতো চলছে না, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

Releated Posts

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top