News Flash

  • Home
  • দিনের খবর
  • Partha Chatterjee:পার্থ চট্টোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে!’’ জামিনের আর্জিতে আইনজীবীর দাবি
Image

Partha Chatterjee:পার্থ চট্টোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে!’’ জামিনের আর্জিতে আইনজীবীর দাবি

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : বুধবার ভার্চুয়ালি কোর্টে পেশ করা হয় অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই মারাত্মক অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর আশঙ্কার কথাও বলেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ”আমার মক্কেলের অর্থোপেডিক,নেফ্রোলজি সমস্যা রয়েছে। হিমোগ্লোবিনের মাত্রা খুব কম, এই ভাবে থাকলে আমার মক্কেলের মৃত্যু হতে পারে।” তাঁর সংযোজন, ”আমার মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। আমার মক্কেলের নাম জড়ানো হচ্ছে। আমার বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। নিয়োগ সংক্রান্ত যা কাগজ পেয়েছে, সেটা তাঁর শিক্ষামন্ত্রী থাকাকালীন। ওই কাগজগুলো দফতরে জমা দেওয়া হয়নি। ১৪ দিন ইডি হেফাজতে থেকে সবরকম সহযোগিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।”

পার্থবাবুর শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ”আমার মক্কেলের বাইপাপ পদ্ধতি মেনে অক্সিজেন লাগে। এসএসকেএম কর্তৃপক্ষের তরফে একটি বিশেষ দল তৈরি করা হয়েছিল। তারাই এই তথ্য দিয়েছে। ইডি বলছে বেশ কয়েকটি এলআইসি-তে পার্থ চট্টোপাধ্যায়ের নাম নমিনি হিসেবে ব্যবহার করে ফাঁসানো হয়েছে। গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার এতে কোনও ভূমিকা নেই।” পার্থবাবুর আইনজীবীর সংযোজন, ”জেলে বাথরুমের অবস্থা খারাপ, মাটিতে ঘুমোতে হচ্ছে। এই ভাবে থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে।”

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top