News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডের চার মন্ত্রী রাঁচির উদ্দেশ্যে রওনা, সোরেনের রায়পুর সফর স্থগিত
Image

ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডের চার মন্ত্রী রাঁচির উদ্দেশ্যে রওনা, সোরেনের রায়পুর সফর স্থগিত

রাঁচি, ৩১ আগস্ট ( হি.স.) : ঝাড়খণ্ডে গত কয়েকদিন ধরে নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ১৩ জন কংগ্রেস বিধায়ক সহ রাজ্যের মোট ৩২ জন বিধায়ককে রাজধানী রায়পুরে আনা হয়েছে। এর মধ্যে এখন বুধবার ছত্তিশগড় থেকে রাঁচির উদ্দেশে রওনা হয়েছেন ৪ জন মন্ত্রী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও রায়পুরে আসতে চলেছেন, কিন্তু এখন তাঁর সফর স্থগিত করা হয়েছে।

ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা হলেন মন্ত্রী আলমগীর আলম, রামেশ্বর উরাও, বান্না গুপ্তা এবং বাদল পাত্রলেখ। এসব মন্ত্রী আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন। বৈঠক শেষে ফের রায়পুরে আসবেন বলে জানিয়েছেন মন্ত্রীরা।

প্রসঙ্গত, প্রফিট অব অফিস মামলায় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধানসভা সদস্যপদ বাতিলের সুপারিশ করেছে। যদিও এই সুপারিশের বিষয়ে রাজ্যপাল রমেশ বাইস এখনও কোনও সিদ্ধান্ত নেননি। এ কারণে সেখানে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top