ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। ফুটবল জ্বরে আক্রান্ত গোটা সাব্রুম মহকুমা। সুকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার মহারণ আজ। খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হবে কিল্লার বরক ফুটবল আকাদেমি এবং মনুবাজারের কালাঢেপা দল। সাব্রুম সকুল মাঠে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং পদ্মশ্রী ড: দীপা কর্মকার। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৬০ এবং ৪০ হাজার টাকা। এছাড়া থাকবে ফাইনাল ম্যাচের সেরা, সেরা গোলরক্ষক এবং আসরের সেরা ফুটবলারের পুরস্কার। তাছাড়া ফাইনাল ম্যাচের প্রত্যেক গোলদাতাকে দেওয়া হবে আর্থিক পুরস্কার। ওই পুরস্কার স্পনসর করছেন কর্মকার মেডিক্যাল হলের কর্ণধার। ফাইনাল ম্যাচ নিয়ে চলছে ব্যাপক প্রচার। ভালো খেলা উপহার দিতে দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে কিল্লার বরক ফুটবল আকাদেমি, বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত: ২৯ জুলাই থেকে ১৮ টি দলকে নিয়ে শুরু হয়েছিলো আসর। সেমিফাইনালে বরাক ফুটবল আকাদেমি পরাজিত করে লধুয়া মিলন চক্রকে এবং মনুবাজারের কালাঢেপা পরাজিত করেছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলকে।

প্রাইজমানি ফুটবলের ফাইনালে বৃহস্পতিবার বি সি এ, কালাঢেপার খেতাবি লড়াই
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…


















