News Flash

  • Home
  • দিনের খবর
  • Municipal Corporation Bill:হাওড়া পুর নিগম বিল পাশ করতে ফের বিধানসভায় অধিবেশন
Image

Municipal Corporation Bill:হাওড়া পুর নিগম বিল পাশ করতে ফের বিধানসভায় অধিবেশন

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : আবারও স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার। সেই অধিবেশনে আসতে পারে হাওড়া পুর নিগম বিল।

বালিকে বিচ্ছিন্ন করার পর হাওড়ায় বর্তমানে ৫০টি ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডের সংখ্যা এবারের পুর নির্বাচনে বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা হতে পারে ৫৭ থেকে ৬০ পর্যন্ত। বিল পাস করিয়ে নির্বাচন কমিশন হাওড়া পুরসভায় আসন পুনর্বিন্যাসের কাজে হাত দিতে পারে

গত বছর নভেম্বর মাসেই হাওড়া পুরসভা ও বালি পুরসভাকে আলাদা করতে একটি বিল পাস হয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিলে সায় না দেওয়ায় শেষ পর্যন্ত রাজভবনে আটকে ছিল সেই বিল। কিন্তু এবার বিলটি সম্পূর্ণ আলাদা ভাবে আনা হচ্ছে বলে খবর।

সে বার বিলটি যে বিলটি হওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার জন্য আনা হয়েছিল, সেই বিলটি বহাল থাকছে। বর্তমান রাজ্যপাল লা গনেশন সেই বিলে স্বাক্ষর না করলেও অপেক্ষা করতে চায় রাজ্য সরকার। কিন্তু এ বারের বিলটি আনা হচ্ছে হাওড়া পুরসভাকে নতুন করে সাজাতে। আগামী ১৪-২২ সেপ্টেম্বর বসছে বিধানসভার এই স্বল্পকালীন অধিবেশন।

সূত্রের খবর, যেহেতু বালি এবং হাওড়া পুরসভাকে আবার আলাদা করে দু’টি নতুন পুরসভা তৈরি করা হচ্ছে, তাই এই বিল পাস হওয়া জরুরি হয়ে পড়েছে। আগের বিলটি অপেক্ষায় থাকলেও ফের একটি নতুন বিল পাস করিয়ে রাজভবনে পাঠাতে চায় পুর ও নগরোন্নয়ন দফতর। তার পর আলোচনার ভিত্তিতে রাজভবনের সঙ্গে কথা বলে দুটি বিল একত্রে আইন করে, তা কার্যকর করতে চাইছেন পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা। এই পর্ব মিটে গেলে আগামী নভেম্বর- ডিসেম্বর মাসে উৎসবের মরসুম শেষ হলেই হাওড়া ও বালিতে একযোগে ভোট হতে পারে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top