News Flash

Image

Bihar:কাটিহার থেকে গ্রেফতার ৬ যুবতী সহ ৮ রোহিঙ্গা

কিশনগঞ্জ, ৩১ আগস্ট (হি. স.) : বিহারের কাটিহার থেকে গ্রেফতার ৬ যুবতী সহ ৮ রোহিঙ্গা। মঙ্গলবার বিকেলে কাটিহার রেল জংশনে গুয়াহাটি-নয়াদিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস থেকে তাদের গ্রেফতার করে আরপিএফ। বুধবার সকালে আরপিএফের এক কর্তা জানান, কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরপিএফ সূত্রের খবর, বাংলাদেশের দু’টি রিফিউজি শিবির কুদুখ পলং ও ঠ্যাং খালি থেকে পালিয়ে ওই ৬ যুবতী সম্প্রতি অসম দিয়ে ভারতে ঢোকে। জেরায় তারা জানিয়েছে, মহম্মদ অংশুল হক ও শামসুল হক নামে দুই দালাল তাদের কাজের টোপ দিয়ে জম্মু কাশ্মীরে নিয়ে যাচ্ছিল। ওই দুই দালালও কয়েক বছর আগে মায়ানমার থেকে ভারতে পালিয়ে এসেছিল। তারা বাংলাদেশ থেকে পলাতক রোহিঙ্গাদের ভারতের বিভিন্ন রাজ্যে পাচার করত বলে রেল পুলিশের জেরায় স্বীকার করেছে অংশুল ও শামসুল। এদিকে, ওই ৮ জন রোহিঙ্গা কীভাবে বিএসএফের নজরদারি এড়িয়ে ভারতে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া কাটিহার জংশনের পূর্ববর্তী, বিশেষ করে এনজেপি সহ অন্য স্টেশনগুলিতে আরপিএফ এবং জিআরপির ঢিলেঢালা নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এবিষয়ে আরপিএফ কর্তারা মুখ খুলতে রাজি হননি। তবে রেল সূত্রের খবর, ধৃত যুবতীদের বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে। আরপিএফ তাদের গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের কাটিহার রেল আদালতে তোলা হবে।

Releated Posts

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

বঙ্গ ভোট: তৃণমূল সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিতে বিজেপির নালিশ

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 5, 2026

দিল্লিতে সরকারি ওষুধ পাচার চক্র ভাঙল পুলিশ, ৭০ লক্ষ টাকার স্টক উদ্ধার, গ্রেফতার ৫

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস) : দিল্লি পুলিশ-এর ক্রাইম ব্রাঞ্চ একটি বড়সড় অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত বিনামূল্যের…

ByByNews Desk Apr 5, 2026

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top