News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে বন্যা দুর্গত বোঝাই নৌকা উল্টে মৃত ১৩, নিখোঁজ বহু
Image

পাকিস্তানে বন্যা দুর্গত বোঝাই নৌকা উল্টে মৃত ১৩, নিখোঁজ বহু

ইসলামাবাদ, ৩০ আগস্ট (হি. স.) : পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ানে বন্যা দুর্গত বোঝাই নৌকা উল্টে গেল মাঝনদীতে । জলে ডুবে প্রাণ হারালেন ১৩জন। নিখোঁজ বহু। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধাকারী দল। শুরু হয়েছে তল্লাশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে, সোমবার বন্য কবলিত এলাকা থেকে ২৫ জন বাসিন্দাকে নৌকো করে নিরাপদস্থানে পৌঁছে দেওয়া হচ্ছিল। মাঝ নদীতে আচমকাই নৌকোটি উল্টে যায়। জানা গিয়েছে নৌকো পাকিস্তান সেনার। প্রাথমিক তদন্তে অনুমান, প্রয়োজনের তুলনায় বেশি যাত্রী নিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত, এক নাগাড়ে বৃষ্টিতে পাকিস্তানের অধিকাংশ এলাকা জলমগ্ন। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের বলি এক হাজার। অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। পাকিস্তান ইতোমধ্যে আন্তর্জাতিকমহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি, তাঁর প্রার্থনা, শীঘ্রই প্রতিবেশী দেশের জনজীবন স্বাভাবিক হোক।

Releated Posts

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top