News Flash

Image

অমরপুরে পথ দূর্ঘটনায় গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  শনিবার অমরপুর নূতন বাজার সড়কের পাহাড় পুরে আল্টো গাড়ি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতরু আহত তিন জন৷ আহতদের মধ্যে দুই জন অমরপুর মহকুমা হাসপাতালে এবং একজন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার বিবরণে জানা যায় একটি যাত্রীবাহী বাস ও অল্টো গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে তিনজন গুরুত্ব ভাবে আহত হন৷ আহতদের উদ্ধার করে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় অমরপুর মহকুমা হাসপাতাল থেকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা৷ অপর দুজন বর্তমানে অমরপুর হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে গাড়িচালকদের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top