News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাছাই পরীক্ষা : যাঁরা চাকরি পাবেন, তাঁরা সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী হবেন, আশাবাদী ডিজিপি ভাস্করজ্যোতি
Image

বাছাই পরীক্ষা : যাঁরা চাকরি পাবেন, তাঁরা সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী হবেন, আশাবাদী ডিজিপি ভাস্করজ্যোতি

মঙ্গলদৈ (অসম), ২৮ আগস্ট (হি.স.) : রাজ্যে চলমান তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষার সাথে জড়িত প্রতিটি ব্যক্তি গুরুত্ব সহকারে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন, প্রতিটি কর্মচারী যাঁরা এ ধরনের একটি বাছাই পরীক্ষার মাধ্যমে চাকরি পান, রাজ্যের ভবিষ্যত নির্মাণের জন্য তাঁরা একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী হয়ে উঠবেন, বলেছেন রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত।

আজ মঙলদৈয়ে তৃতীয় শ্রেণির বিভিন্ন নিয়োগ-পরীক্ষা কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করেছেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। এখানে এসে মঙলদৈ মহাবিদ্যালয়, পশ্চিম রাঙামাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্ৰ ছাড়াও জেলার সাতটি পরীক্ষা কেন্দ্ৰ পরিদৰ্শন করেছেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলপচারিতায় ওই কথাগুলি বলেছেন তিনি। আজ তিনি প্রতিটি কেন্দ্রে সব চাকরি-প্রার্থীকে অসম পুলিশের তরফ থেকে কলম, চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top