News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল, সোনিয়া ও প্রিয়াঙ্কাই থেকে যাবেন কংগ্রেসে, কটাক্ষ কেশব প্রসাদ মৌর্যের
Image

রাহুল, সোনিয়া ও প্রিয়াঙ্কাই থেকে যাবেন কংগ্রেসে, কটাক্ষ কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৭ আগস্ট (হি.স.): গুলাম নবী আজাদের কংগ্রেস ছেড়ে দেওয়া প্রসঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকে কটাক্ষ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেছেন, অনেকেই কংগ্রেসের থেকে আজাদ হয়ে গিয়েছেন, গুলাম নবী আজাদ তাঁদের মধ্যেই একজন। শুধুমাত্র রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীই কংগ্রেসে থেকে যাবেন।”

উল্লেখ্য, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে রাহুলের নামে পত্রবোমা ছুড়ে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গুলাম নবী আজাদ। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তোপ দেগেছেন রাহুলের বিরুদ্ধেও। গুলাম নবী আজাদের আকস্মিক এই সিদ্ধান্তে কংগ্রেস নেতৃত্ব রীতিমতো হতবাক। কংগ্রেস থেকে আজাদের ইস্তফার প্রেক্ষিতে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য শনিবার বলেছেন, শুধুমাত্র রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীই কংগ্রেসে থেকে যাবেন।

Releated Posts

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

নন্দীগ্রামের ফল গোটা বাংলায় প্রতিফলিত হবে, বিশেষত ভবানীপুরে: প্রধানমন্ত্রী 

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের নির্বাচনী ফলাফল এবার গোটা পশ্চিমবঙ্গে প্রতিফলিত…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top