নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ বৃহস্পতিবার রাজ্য সফরে আসলেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং এবং কেন্দ্রীয় মাইনোরিটি রাজ্যমন্ত্রী জন বাড়লা৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্র প্রতিমা ভৌমিক, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা৷রাজ্যে এসে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী বলেন, ত্রিপুরায় ৩০ বছরে যা হয়নি তা চার বছরে সম্পূর্ণ হয়েছে বিজেপি শাসনে৷ সেই কাজগুলিকে আর ত্বরান্বিত করার জন্যই এই রাজ্য সফর৷ এদিকে দলীয় কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মাইনরিটি রাজ্য মন্ত্রী জন বারলা- এর এই সফর বলে জানিয়েছেন তিনি৷
2022-08-25

