News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল প্রদেশে দুর্যোগে মৃত্যু বেড়ে ২২, মান্ডিতেই একই পরিবারের ৮ সদস্যের প্রাণহানি
Image

হিমাচল প্রদেশে দুর্যোগে মৃত্যু বেড়ে ২২, মান্ডিতেই একই পরিবারের ৮ সদস্যের প্রাণহানি

শিমলা, ২২ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল ২২। শুধুমাত্র হিমাচল প্রদেশের মান্ডি জেলার গোহার এলাকায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৮ জন সদস্যের। সোমবার গোহার এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সেখানে তিনি বলেছেন, রাজ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। শুধুমাত্র গোহারে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে, যা দুর্ভাগ্যজনক।

অবিশ্রান্ত বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মান্ডি, কাংড়া প্রভৃতি জেলা। বৃষ্টির পর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর-বাড়ি। সোমবার সকালে মান্ডি জেলার গোহার এলাকায় যান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। দুর্যোগে মানুষের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ মন্ত্রে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, ‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ মন্ত্রকে সামনে রেখে ভারতের অর্থনীতি…

ByBySandeep Biswas Jul 7, 2026

কোচবিহারে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘিরে মঙ্গলবার…

ByBySandeep Biswas Jul 7, 2026

ওয়ানাড়ে মাটিধসে মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭; ‘এটি মানবসৃষ্ট বিপর্যয়’, বললেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্প এলাকায় ভয়াবহ মাটিধসে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top