News Flash

Image

ফের দাম বাড়ল সোনা ও রুপোর

কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : একদিন আগে দাম কমলেও বুধবার দেশের বাজারে দাম বাড়ল সোনা ও রুপোর৷ বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় তার প্রভাব বুধবার দেশের বাজারেও পড়তে শুরু করেছে ৷ এর জেরে সোনার দাম আবারও ৫২ হাজার টাকার আশপাশে পৌঁছে গিয়েছে ৷

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৬০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৮৯৭ টাকা হয়ে গিয়েছে। এদিন মার্কেট খোলার সময় সোনার দাম ৫১,৮৪৩ টাকা ছিল কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই এর দাম ৫১,৯০০ টাকা হয়ে যায়৷

দাম বেড়েছে রুপোরও – সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও৷ এমসিএক্সে রুপোর দাম ১৬৫ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৭৮৩০ টাকা হয়ে গিয়েছে৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৫৫,৭৭৬ টাকা৷ কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই দাম বেড়ে ৫৭৮০০ পেরিয়ে গিয়েছে৷

দাম বেড়েছে বিশ্ব বাজারেও- সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার বর্তমান দাম ১৭৭৮.৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা আগের দিনের থেকে ০.১৭ শতাংশ বেশি৷ একই ভাবে রুপোর বর্তমান দাম ০.২৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২০.১৯ ডলার।

দাম বেড়েছে বিশ্ব বাজারেও- সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার বর্তমান দাম ১৭৭৮.৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা আগের দিনের থেকে ০.১৭ শতাংশ বেশি। একই ভাবে রুপোর বর্তমান দাম ০.২৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২০.১৯ ডলার।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top