News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি এইমস-এ ভর্তি রাজু শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর
Image

দিল্লি এইমস-এ ভর্তি রাজু শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১২ আগস্ট ( হি.স.) : ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ রাজু শ্রীবাস্তবের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজুর ভাই কাজু শ্রীবাস্তবের স্ত্রী শ্রেয়া সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবকে ফোন করেছেন তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে।

দিল্লি এইমস সূত্রে জানা গিয়েছে, শ্রীবাস্তব বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ রাজু শ্রীবাস্তবের অবস্থা সম্পর্কে জানতে দিল্লি এইমস-র ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়ার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব বুধবার দিল্লির একটি হোটেলের জিমে ওয়ার্কআউট করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। সূত্র জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রাজু শ্রীবাস্তব বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top