News Flash

  • Home
  • খেলা
  • রবিবার থেকে ঢাকায় আন্তর্জাতিক টেনিস ক্যাম্পে আমন্ত্রিত ত্রিপুরা
Image

রবিবার থেকে ঢাকায় আন্তর্জাতিক টেনিস ক্যাম্পে আমন্ত্রিত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। বাংলাদেশের ঢাকায় আন্তর্জাতিক টেনিস ক্যাম্পের আয়োজন। সঙ্গে মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিকও। দুই দেশের সম্প্রীতির মেলবন্ধনে বর্তমান প্রেক্ষাপটে ক্রীড়ার আঙ্গিনায় এ যেন সোনায় সোহাগা। ‘ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশীপ ফোরাম’-এর উদ্যোগে আগামীকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আন্তর্জাতিক টেনিস ক্যাম্প শুরু হতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী এই আসরে একটি মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিকও খোলা হবে। আগামীকাল দুপুর ২টায় ক্যাম্প ও ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকুর রহমান মিকু, সভাপতি আবু সঈদ মোঃ হায়দার, সাধারণ সম্পাদক সুজিত রায় প্রমূখ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, আন্তর্জাতিক টেনিস ক্যাম্প পরিচালনার আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় জুনিয়র টেনিস দলের কোচ দেবপ্রিয় দাস ঋষি। মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক তত্ত্বাবধানের আমন্ত্রণ পেয়েছেন ডঃ কনক চৌধুরী, ফিজিও ডঃ বীববর দেবনাথ, ডঃ অংশুমান দাসগুপ্ত ও ডঃ রাজন চৌধুরী প্রমূখ। কো-অর্ডিনেটর হিসেবে যাচ্ছেন সুজিত ভৌমিক। শনিবার সকালে আমন্ত্রিতরা আখাউড়া সীমান্ত দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বলা বাহুল্য, সমস্ত অনুষ্ঠান সমূহ বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাংলাদেশ টেনিস ফেডারেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top