News Flash

Image

তেইশের বিধানসভা ভোটকে ঘিরে মথার তৎপরতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিপরা মথা সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে বুথ কমিটি গঠন সহ নানা সাংগঠনিক কার্যকলাপ শুরু করেছে৷ মালুম  বাড়ি এডিসি ভিলেজে  তিপ্রা মথার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়৷ এই সভার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটি গঠন করা হয় তিপ্রা মথা নেতৃত্বদের উপস্থিতিতে৷ ৩৭ ঋষ্যমুখ ব্লকের ধনঞ্জয় নগর পঞ্চায়েতের অধীন মালুম বাড়ি এডিসি ভিলেজ৷ বৃহস্পতিবার দূপুরে এই সভা অনুষ্ঠিত হয়৷ ৩৭ ঋষ্যমুখ কেন্দ্রের আটটি এডিসি ভিলেজকে নিয়ে বুথ কমিটি গঠন করা হয়৷ সভাতে আগামী দিনের রনকৌশল ও সংগঠনকে শক্তিশালী করতে  হলে কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে আলোচনা করেন উপস্থিত তিপ্রা মথার নেতৃত্বরা৷ এই দিনের আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ৩৭ ঋষ্যমুখ ব্লকের অবজারভার দান সেন ত্রিপুরা, বর্ন রাম ত্রিপুরা, ওয়াই টি এফ  জেলা সহ সভাপতি সুবিন ত্রিপুরা সহ অন্যান্য তিপ্রামথা নেতৃবৃন্দ৷ এই বুথ কমিটি গঠনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে  তিপ্রা মথার এক নেতা জানান,আজকে এই বুথ কমিটি গঠনের মধ্যে দিয়ে আসন্ন  বিধানসভায় ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা মথা নেতা কর্মীরা জয়লাভ করার রণকৌশল নিয়ে কাজকর্ম শুরু করবে৷ আরো জানায় যে, তিপ্রা মথাকে বিজেপি সিপি আই এম এবং কংগ্রেস কখনো হারাতে পারবে না৷ বি জে পি আই পি এফটি জোট সরকার আসার পরেও এডিসি এলাকার সমস্যা সমাধান হয়নি৷  আসন্ন ২০২৩ বিধানসভাতে তিপ্রা মথা লড়াই করে জিতেবে৷ তিপ্রা মথাই পারবে এ ডি সি এলাকার উন্নতি করতে৷  নেতৃবৃন্দ, আরো বলেন যে শুধু ঋষ্যমুখ ব্লকের নয়,বিভিন্ন জায়গাতে এই বুথ কমিটি গঠন করা হয়েছে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top