News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৩৯ বছর পূর্ণ শোণিতপুর জেলার, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কার্যক্রম
Image

৩৯ বছর পূর্ণ শোণিতপুর জেলার, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কার্যক্রম

তেজপুর (অসম), ৩ আগস্ট (হি.স.) : শোণিতপুর জেলা ৩৯ বছর পূৰ্ণ করেছে। এ উপলক্ষ্যে আজ প্ৰতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। আজ থেকে ৩৯ বছর আগে, ১৯৮৩ সালে অবিভক্ত দরং জেলা থেকে পৃথক করে শোণিতপুর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল।

শোণিতপুর জেলার প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ দিনব্যাপী কাৰ্যসূচি হাতে নিয়েছে প্রশাসন৷ এদিন সকালে জেলাশাসক দেবকুমার মিশ্ৰ এবং শোণিতপুর জেলা ও দায়রা জজ ছত্ৰভূষণ গগৈ পতাকা নেড়ে সাইকেল রেলির মাধ্যমে দিনজোড়া কাৰ্যসূচির শুভারম্ভ করেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ বহুজন। সাইকেল রেলিতে অংশগ্রহণ করেছেন জেলার বিভিন্ন প্ৰান্তের ছাত্ৰছাত্ৰী এবং সশস্ত্ৰ সীমা বলের জওয়ানরা৷

এর পর সকাল ৯.৩০ মিনিটে প্ৰদৰ্শনীর দ্বারোন্মোচন করেন বরসলার বিধায়ক গণেশ লিম্বু৷ প্ৰদৰ্শনীর দ্বারোন্মোচন হওয়ার পর শোণিতপুর জেলা শিক্ষা আধিকারিকের কাৰ্যালয়ে ‘কৃতজ্ঞতা’ প্রকল্পের অধীনে পেনশন সেবা কেন্দ্ৰের উদ্বোধন করেছেন জেলার অভিভাবক মন্ত্ৰী পীযূষ হাজরিকা৷ বিকেলে প্রকাশ্য সভায় মন্ত্ৰী অশোক সিংঘলের সঙ্গে সতিয়া, রাঙাপাড়া এবং তেজপুরের বিধায়করা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বক্তৃতা পেশ করবেন৷ ওই অনুষ্ঠানে ‘তেজপুরর পকি’ শীৰ্ষক একটি বইয়ের উন্মোচনী অনুষ্ঠানে সাহিত্য অকাডেমি পুরস্কারপ্ৰাপ্ত ছবিলাল উপাধ্যায় এবং সাংবাদিক সমূদ্ৰগুপ্ত কাশ্যপ প্রধান ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন৷ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান৷

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top