News Flash

  • Home
  • প্রধান খবর
  • মানি লন্ডারিং মামলায় ডিকে শিবকুমারের চার সহ-অভিযুক্তের জামিন
Image

মানি লন্ডারিং মামলায় ডিকে শিবকুমারের চার সহ-অভিযুক্তের জামিন

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত একটি মানি লন্ডারিং মামলায় কর্ণাটক কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে বাদ দিয়ে চার সহ-অভিযুক্তকে জামিন দিয়েছে। মঙ্গলবার বিশেষ জজ বিকাশ ধুল জামিনের আদেশ দেন।

আদালত যে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছেন তাদের মধ্যে রয়েছেন শচীন নারায়ণ, সুনীল কুমার শর্মা, অঞ্জনেয়া হনুমান্থাইয়া এবং রাজেন্দ্র এন। এই মামলায় ইতিমধ্যেই ডিকে শিবকুমারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। গত ৩০ জুলাই চার আসামির অভিযুক্তের আবেদনের ওপর রায় দেন সংরক্ষণ করে আদালত।

গত ১ জুলাই চার আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। ৩১ মে, আদালত ডিকে শিবকুমার সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ইডির দায়ের করা চার্জশিটটি আমলে নিয়েছিল। ২৬ মে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল ইডি।

ডিকে শিবকুমারকে ৩ সেপ্টেম্বর, ২০১৯-এ ইডি গ্রেফতার করেছিল। ২৩শে অক্টোবর দিল্লি হাইকোর্ট ডিকে শিবকুমারকে ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন দেয়। দিল্লি হাইকোর্ট থেকে ডি কে শিবকুমারকে দেওয়া জামিনকে ইডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। সুপ্রিম কোর্ট ১৫ নভেম্বর, ২০১৯-এ ইডির আবেদন খারিজ করেছিল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top