News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder:সাব্রুমে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যাকান্ড

Murder:সাব্রুমে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যাকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ রবিবার সাতসকালে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের বসাক পাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা৷  
রবিবার  সাব্রুমের সাতচাঁদ  ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায় সাতসকালে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ৷ জানা যায়  গত চার দিন ধরে নিখোঁজ ছিল তপন দাস নামে এলাকার এক ব্যক্তি৷ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাওয়া যাচ্ছিল না৷ রবিবার সকালে বসাক পাড়ার সবিতা বসাকের রাবার বাগানে মৃতদেহটি দেখতে পায় বাগানের মালিক৷ মৃতদেহটির রাবার বাগানে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়৷ খবর পাঠানো হয় পুলিশকে৷
 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়৷৷ এদিকে রাবার বাগান থেকে তপন দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷৷পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে৷গোটা ঘটনা নিয়ে এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি হত্যা না আত্মহত্যা সে সম্পর্কে এখনই কোন কিছু বলতে না রাজ পুলিশ৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top