News Flash

  • Home
  • বিদেশ
  • মাঙ্কিপক্স নিয়ে সমকামী পুরুষদের সতর্ক করল হু, যৌন সম্পর্কে লিপ্ত না হওয়ার আহ্বান
Image

মাঙ্কিপক্স নিয়ে সমকামী পুরুষদের সতর্ক করল হু, যৌন সম্পর্কে লিপ্ত না হওয়ার আহ্বান

জেনেভা, ২৯ জুলাই (হি.স.) : মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ রুখতে এবার সমকামী পুরুষদের জন্য সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-এর বক্তব্য অনুযায়ী, মাঙ্কিপক্সে আক্রান্তদের বেশির ভাগই সমকামী পুরুষ। যৌন সম্পর্ক স্থাপনের পরপরই তাঁরা সংক্রমিত হয়েছেন। এই অবস্থায়, যৌন সঙ্গী বারবার বদল করলে বিপদ বেশি। একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত না হতেই সমকামী পুরুষদের পরামর্শ দিচ্ছে হু।

একটি রিপোর্টে ইতিমধ্যেই জানা গিয়েছে, ইউরোপে মাঙ্কিপক্স সংক্রমিতের ৯৯ শতাংশ ঘটেছে যৌন সম্পর্কের জন্য। এর মধ্যে ৯৮ শতাংশ সমকামী পুরুষ। হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস এই রোগ সম্পর্কে বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, সংক্রমিতের সংস্পর্শে আসার আশঙ্কা যতটা সম্ভব কমাতে হবে। উল্লেখ্য, গত মে মাস থেকে মাঙ্কিপক্স ছড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম সংক্রমণ চিহ্নিত হয় পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশে। সেখানে রোগটি মহামারির আকার ধারণ করে। ইতিমধ্যেই ভারতেও এসে গিয়েছে মাঙ্কিপক্স।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top