News Flash

  • Home
  • দেশ
  • শূন্যপদে নিয়োগে বাধা নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য সঠিক নয়: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image

শূন্যপদে নিয়োগে বাধা নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য সঠিক নয়: বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে শূন্যপদের নিয়োগে কোনও বাধা নেই। শুক্রবার এ কথা জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গত ২৮ জুন আসানসোলের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি আছে। আদালত অনুমতি না দিলে, আমি দিতে পারি না’। বিরোধী পক্ষের আইনজীবীদের নাম করে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। এর পর ২১ জুলাই কলকাতার ‘শহীদ মঞ্চ’ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “১৭ হাজার শিক্ষককের চাকরি তৈরি আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্ট কেস চলছে বলে হচ্ছে না”

শুক্রবার এর উল্লেখ না করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের কিছু রাজনৈতিক ব্যক্তি স্কুলে শূন্যপদের নিয়োগে আদালত হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ তুলছেন, তা সঠিক নয়।স্কুলে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিবকে আদালত নির্দেশ দিয়েছিল, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার স্কুলে কোথায় কত শূন্যপদ রয়েছে, তা হলফনামা দিয়ে জানাতে হবে। সেই মতোই শুক্রবার আদালতে ওই হলফনামা জমা দেওয়া হয়। দেখা যায়, মাধ্যমিকে ১৩,৮৪২টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিকে রয়েছে ৫,৫২৭টি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রধানশিক্ষকের জন্য ২,৩২৫টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২১ হাজার ৬৯৪টি।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top