News Flash

  • Home
  • খেলা
  • kabaddi :কাবাডি সংস্থায় কাদা ছোঁড়াছুঁড়ি
Image

kabaddi :কাবাডি সংস্থায় কাদা ছোঁড়াছুঁড়ি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। শুরু হলো কাদা ছোঁড়াছুঁড়ি। রাজ্য কাবাডি সংস্থায়। জাতীয় আসরে ভরাডুবির পর রাজ্য সংস্থার সভাপতি বহিস্কার করেন সচিবকে। এনিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সচিব। তিনি প্রশ্ন করেন, সাধারন সভা না ডেকে কীভাবে সভাপতি বহিস্কার করার সিদ্ধান্ত নেন। এতবড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার সভাপতিকে কে দিলো?‌ ২১-‌২৪ জুন হরিয়ানায় অনুষ্ঠিত হয় জাতীয় সিনিয়র কাবাডি প্রতিযোগিতা। তাতে অংশ নেয় ত্রিপুরা। রাজ্য সংস্থার সভাপতি রূপক দেবরায় এক বিবৃতিতে জানান, মাত্র ১ দিনের নোটিশে নির্বাচনী শিবির করেন সচিব হুলো পাল। ফলে রাজ্যের সেরা খেলোয়াড়রা শিবিরে যোগ দিতে পারেনি। দল গঠন করেও আমাকে জানায়নি। রাজ্যদল রওয়ানা হওয়ার আগেরদিন আমাকে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য বলেছেন। মাঠে গিয়ে দেখতে পারি যে রকম খেলোয়াড় দরকার ছিলো সিনিয়র আসরের জন্য তার সঙ্গে সামঞ্জস্য নেই। মাঠে ওয়েট মেশিনও রাখা হয়নি। যে কারনে ৭০-‌৫ পয়েন্টের ব্যবধানে হারতে হয়েছে ত্রিপুরাকে। সচিব সবকিছু লুকিয়ে করেছে কাজ। এমনকী খেলোয়াড়দের আসা যাওয়ার রেল ভাড়াও আমি দিয়েছি। তারপরও যাকে অধিনায়ক বানানো হয়েছে তার মাধ্যমে খেলোয়াড়দের থেকে ১০ হাজার টাকা চেয়েছেন সচিব। তাই আগামী ৪ বছরের জন্য রাজ্য সংস্থা থেকে বহিস্কার করা হলো সচিবকে। এনিয়ে রাজ্য সংস্থার সচিব হুলো পাল বলেন, “সাধারন সভা না ডেকে সভাপতি কীভাবে বহিস্কার করার সিদ্ধান্ত নিল আমাকে। ডাকা হউক সাধারন সভা। ওই সভায় আমি যা বলার বলবো”।‌

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top