News Flash

  • Home
  • দিনের খবর
  • Raj Thackeray:নূপুর ক্ষমা চাইতে পারে তাহলে ওয়াইসি কেন পারবে না: রাজ ঠাকরে
Image

Raj Thackeray:নূপুর ক্ষমা চাইতে পারে তাহলে ওয়াইসি কেন পারবে না: রাজ ঠাকরে

মুম্বই, ২৪ জুলাই ( হি.স.) : নূপুর শর্মা নবী মহম্মদ সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কিন্তু আকবরুদ্দিন ওয়াইসি যিনি হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে অকথ্য শব্দ ব্যবহার করেছেন, তিনি আজ পর্যন্ত ক্ষমা চাননি। একে ডাবল স্ট্যান্ডার্ড বলে অভিহিত করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে।

এমএনএস প্রধান একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যের প্রচুর সমালোচনা হয়েছিল। মানুষ রাস্তায় নেমেছে। নূপুর শর্মার ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন ছিল না। নূপুর শুধু তাই বলেছে যা সে কারো কাছ থেকে শুনেছে। আকবরউদ্দিন ওয়াইসি হিন্দু দেব-দেবী নিয়ে নিম্নস্তরের বক্তব্য দিয়েছেন। ঠাকরে প্রশ্ন করেছেন ওয়াইসি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কি না।
রাজ ঠাকরে মুসলিম দেশগুলিকে জিজ্ঞাসা করেন, তারা ওয়াইসির আপত্তিকর বক্তব্যের জন্য অনুতপ্ত কিনা। হিন্দুত্ব নিয়ে প্রশ্নের জবাবে ঠাকরে বলেন, আমি একজন হিন্দু। আমি আমার ধর্মের বিরুদ্ধে কোনও কাজ করলে হিন্দু হিসেবে তার জবাব দেব। যদি কেউ আমাকে মারাঠি বলে উত্যক্ত করে, তাকে মারাঠি হিসেবে উপযুক্ত জবাব দেওয়া হবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top