News Flash

  • Home
  • দেশ
  • Result:আইএসসিতে প্রথম স্থানে পশ্চিমবঙ্গের ৬ পড়ুয়া, মেধা তালিকা আছেন ১৯জন
Image

Result:আইএসসিতে প্রথম স্থানে পশ্চিমবঙ্গের ৬ পড়ুয়া, মেধা তালিকা আছেন ১৯জন

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আইএসসি)-র দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফল। প্রথম স্থানে পশ্চিমবঙ্গের ছয় পড়ুয়া।আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা স্থান পেয়েছেন রাজ্যের ১৯ জন পড়ুয়া ।

রবিবার প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আইএসসি)-র দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফল।চলতি বছরের পরীক্ষায় সর্বভারতীয় পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৩৮ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে পাশের হার ৯৯.১৫ শতাংশ।রাজ্যেও পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। এরাজ্যে মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৫৬৯। সেখানে ছাত্রদের পিছনে ফেলে পাশের হারে এগিয়ে গিয়েছে ছাত্রীরা।আইএসসিতে প্রথম স্থান অধিকার করেছেন ১৮ জন। তার মধ্যেই রয়েছেন বাংলার ৬ পড়ুয়া। তাঁরা হলেন-

১) কলকাতার দ্য ফ্রাঙ্ক এন্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আর্শ মুস্তফা

২) সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রতিতি মজুমদার
৩) কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী অপূর্বা কাশিশ

৪) পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন এর ছাত্রী পৃথ্বীজা মন্ডল
৫) আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের ছাত্র নিখিল কুমার প্রসাদ

৬) উত্তর ২৪ পরগনা দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের ছাত্র অভিষেক বিশ্বাস
এদিকে, আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম ৩-এ আছেন ১৫৪ জন।তার মধ্যে বাংলার উনিশ জন পড়ুয়া মেধা তালিকায় স্থান পেয়েছে। তাঁরা হলেন-
১) কলকাতা অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী কোমল আগারওয়াল
২) কলকাতা ক্যালকাটা গার্লস হাই স্কুলের ছাত্রী সুমেধা ঘোষ চৌধুরী

৩) কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের ছাত্রী সম্রাজ্ঞী দত্ত
৪) কলকাতার সেন্ট জেমস স্কুলের ছাত্র কুশ লাখোটিয়া

৫) কলকাতার সেন্ট জেমস স্কুলের ছাত্র দেবাংশ যোগানী
৬) সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সাগ্নিক শেঠ

৭) হাওড়া সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বহেটি
৮) জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী সহেলী কর

৯) বর্ধমান হলি রক স্কুলের ছাত্রী রাইসা পারবিন
১০) বর্ধমান হলি রক স্কুলের ছাত্রী পুষ্পিতা নাহা

১১) বারাকপুর সেন্ট অগাস্টিনস ডে স্কুলের ছাত্র অনির্বাণ চক্রবর্তী
১২) কলকাতা মডার্ন হাই স্কুলের ছাত্রী বৈষ্ণবী তেওয়ারি

১৩) কলকাতা মডার্ন হাইস্কুলের ছাত্রী বর্নীমা আগরওয়াল
১৪) নদীয়া রানাঘাট কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি স্কুলের ছাত্র শুভদীপ সরকার

১৫) পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলের ছাত্রী কসিতা পন্ডা
১৬) কলকাতা দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আয়ান মোস্তফা

১৭) কলকাতা দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র বৈদুর্য বোস
১৮) হাওড়া মারিয়াজ ডে স্কুলের ছাত্র দেবায়ন দত্ত

১৯) বাগুইআটির ক্যালকাটা পাবলিক স্কুলের ছাত্রী ঋত্বিকা সরস্বত

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top