News Flash

  • Home
  • খেলা
  • Tennis:টেনিস টুর্নামেন্টের ফাইনাল রবিবার, জাতীয় কর্মশালা শুরু শনিবার
Image

Tennis:টেনিস টুর্নামেন্টের ফাইনাল রবিবার, জাতীয় কর্মশালা শুরু শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। একদিকে টেনিস টুর্নামেন্ট, অপরদিকে জাতীয় স্তরের আসরে অফিসিয়েটিং কর্মশালা – দুই নিয়ে ত্রিপুরা টেনিস এসোসিয়েশন এখন সংবাদ শিরোনামে। তিন দিনব্যাপী ন্যাশনাল রেংকিং জুনিয়র চ্যাম্পিয়নশিপ সিরিজ টেনিস টুর্নামেন্ট – ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। টুর্নামেন্টে ওড়িশার আহান মিশ্র বালকদের সিঙ্গেলস অনূর্ধ্ব১৪ ক্যাটাগরিতে সাফল্যের সঙ্গেই খেলছে। এদিকে, শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্তরের অফিসিয়েটিং কর্মশালা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সৌজন্যে  ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালা, আগামীকাল সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত উপস্থিত থাকবেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দও উপস্থিত থাকবেন। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের নির্বাচিত টিউটর অভিষেক মুখার্জি কর্মশালায় প্রধান আলোচক হিসেবে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এই কর্মশালায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের পাশাপাশি স্বাগতিক ত্রিপুরার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top