News Flash

  • Home
  • খেলা
  • T-20:টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজার
Image

T-20:টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজার

এডিনবার্গ, ২২ জুলাই ( হি.স.) : টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগে ত্রিদেশীয় সিরিজের ম্যাচের পর কোয়েৎজার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার পরে রিচি বেরিংটনকে অধিনায়ক করা হয়েছিল। তিনি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে ২০২১সালের আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন।

অবসর নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কোয়েৎজার এক বিবৃতিতে বলেছেন, “ক্রিকেট স্কটল্যান্ড এবং প্রধান কোচের সঙ্গে আলোচনার পর আসন্ন টি-২০ বিশ্বকাপে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসায় দল আরও উপকৃত হবে।”
কোয়েৎজার আরও বলেন, তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর অপেক্ষায় ছিলেন এবং টি-২০ থেকে অবসর নেওয়ার পরে এখন তা করতে সক্ষম হবেন।

কোয়েৎজার স্কটল্যান্ডের হয়ে ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ৬ অর্ধশতকের সাহায্যে ১৪৯৫ রান করেছেন। ৪১টি ম্যাচে তিনি স্কটল্যান্ডকে নেতৃত্ব দিয়ে ২০টিতে দলকে জিতিয়েছেন।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top