News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide:হাওয়াইবাড়িতে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী
Image

Suicide:হাওয়াইবাড়িতে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুলাই৷৷ ফাঁসিতে আত্মঘাতী  অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী৷ আত্মঘাতী ছাত্রীর নাম অঙ্কিতা রুদ্র পাল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াই বাড়ি এলাকায় বুধবার বিকেল নাগাদ এই ঘটনা৷ সংবাদের জানা যায়, অমিত রুদ্র পালের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা অঙ্কিতা রুদ্রপাল কোন একটি বিষয়কে কেন্দ্র করে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে৷ দুপুরে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে একান্তে ঘরে চলে যায়৷ এক সময় আত্মঘাতী ছাত্রী অঙ্কিতার মা ঘর থেকে বেরোতেই ঘরের মধ্যে লোকজনের অলক্ষে  ফাঁসিতে ঝুলে যায় অঙ্কিতা৷ কিছুক্ষণ পর অঙ্কিতার মা ঘরে এসে দেখতে পায় ঘরের পাখায় ফাঁসিতে ঝুলে রয়েছে ১৪ বছর বয়সী কন্যা৷ মায়ের  চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্য লোকেরা ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় থাকা অঙ্কিতার দেহ  নামিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ময়না তদন্তের শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ তবে তার মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি৷

Releated Posts

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলা বিমানবন্দর থেকে দুই মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর এলাকা থেকে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top