News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yashwant Sinha: দেশে ধ্বংস হয়ে গিয়েছে গণতন্ত্র : যশবন্ত সিনহা
Image

Yashwant Sinha: দেশে ধ্বংস হয়ে গিয়েছে গণতন্ত্র : যশবন্ত সিনহা

রাঁচি, ১৬ জুলাই (হি.স.): দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে, এই ভাষাতেই দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির যৌথ মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা। শনিবার রাঁচিতে তিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে পরিচয়ের প্রশ্নে নয়, আদর্শের লড়াই করতে হবে।

যশবন্ত সিনহা, যিনি অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন এবং হাজারিবাগের একজন সাংসদও ছিলেন, শনিবার জেএমএম কার্যনির্বাহী সভাপতি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেছিলেন এবং সমর্থন চেয়েছিলেন এবং ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনের আগে কংগ্রেস বিধায়কদের বৈঠকে যোগ দিয়েছিলেন।
যশবন্ত সিনহা বলেন, “গত মাসে যখন আমি (প্রেসিডেন্ট নির্বাচনের জন্য) প্রচার শুরু করি তখন বলেছিলাম যে গণতন্ত্র বিপন্ন। কিন্তু এখন যখন আমি আজ প্রচার শেষ করছি, তখন আমি বলতে পারি যে দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে।” তাঁর কথায়, “আমি ভোটারদের নিজেদের বিবেকের কণ্ঠস্বর শুনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন করছি।” ঝাড়খণ্ডের বাসিন্দা সিনহা শুক্রবারই রাঁচিতে এসেছিলেন।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top