কলকাতা, ১০ জুলাই (হি.স.) : এখনি তীব্র দাবদাহ থেকে স্বস্তি পাচ্ছে না কলকাতা। তবে আগামী চার থেকে পাঁচদিন দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।
2022-07-10

