News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্মলা থেকে পীযূষ, নবনির্বাচিত ২৭ জন শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে
Image

নির্মলা থেকে পীযূষ, নবনির্বাচিত ২৭ জন শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): রাজ্যসভার ২৭ জন নবনির্বাচিত সদস্য শুক্রবার সকালে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এবং পীযূষ গোয়েল-সহ অন্যান্য বিশিষ্ট নেতা, যেমন জয়রাম রমেশ, মুকুল ওয়াসনিক, জয়ন্ত চৌধুরী, সুরেন্দ্র সিং নগর, ডক্টর কে লক্ষ্মণ এবং ডক্টর লক্ষ্মীকান্ত বাজপেয়ী প্রমুখ। তাঁরা উচ্চকক্ষের চেম্বারে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর উপস্থিতিতে শপথ নেন। সাম্প্রতিক দ্বিবার্ষিক নির্বাচনে মোট ৫৭ জন সদস্য রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।

সদনে শপথ নেওয়া সদস্যদের সম্বোধন করে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, সদনের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সামাজিক দূরত্ব এবং কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থপূর্ণ আলোচনা এবং নিয়ম-কানুন মেনে চলার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান। নাইডু তাদের পরামর্শ দিয়েছিলেন, অধিবেশন চলাকালীন তাঁরা যেন নিয়মিত রাজ্যসভায় উপস্থিত থাকেন।
চেয়ারম্যান আরও স্পষ্ট করেছেন, নির্বাচিত সদস্যরা যারা এখনও শপথ নিতে চলেছেন তাঁরাও এই মাসের ১৮ তারিখে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি আরও বিশদভাবে বলেছেন, রাজ্যসভার নির্বাচনে বিজয়ীদের বিজ্ঞপ্তির তারিখ থেকে তাঁরা রাজ্যসভার সদস্য বলে মনে করা হয়।

Releated Posts

নবম শ্রেণিতে নতুন ভাষার চাপ না দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের, কেন্দ্র ও সিবিএসই-কে পর্যবেক্ষণ

নয়াদিল্লি, ১৬ জুলাই : নবম শ্রেণির শিক্ষার্থীদের উপর নতুন ভাষা বাধ্যতামূলক করে অতিরিক্ত শিক্ষাগত চাপ সৃষ্টি না করার…

ByBySandeep Biswas Jul 16, 2026

নিট বিতর্ক: সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান আচার্য প্রশান্তের, কেন্দ্রকে নিশানা রাজ ঠাকরের

পানাজি/মুম্বই, ১৬ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস, ছাত্র-আত্মহত্যা এবং দেশজুড়ে চলা প্রতিবাদের আবহে দার্শনিক ও লেখক আচার্য প্রশান্ত…

ByByNews Desk Jul 16, 2026

গুজরাটজুড়ে ২০০-র বেশি রথযাত্রা, আহমেদাবাদে ১৪৯তম জগন্নাথ রথযাত্রায় নজিরবিহীন নিরাপত্তা; মঙ্গলা আরতিতে অমিত শাহ

আহমেদাবাদ, ১৬ জুলাই (আইএএনএস): আষাঢ়ী বিজ উপলক্ষে বৃহস্পতিবার গুজরাটজুড়ে ২০০-রও বেশি জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ওড়িশার…

ByByNews Desk Jul 16, 2026

রথযাত্রা ভারতের চিরন্তন আধ্যাত্মিক ঐতিহ্যের উজ্জ্বল প্রকাশ: প্রধানমন্ত্রী; রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিরও শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top