News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিক আক্রান্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিক আক্রান্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই : রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তাপস কুমার দাস কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হন। এই খবরটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার নজরে আসে। মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং মুখ্যমন্ত্রী ডা: সাহা সাথে সাথে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশককে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ২ জনকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা বরিষ্ঠ সাংবাদিক তাপস কুমার দাসের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘৃণ্য অপরাধমূলক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আরক্ষা প্রশাসনকে আরও তৎপর থাকার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ বোধজংনগরের বৃন্দামুড়ায় জোড়া খুনের ঘটনার বিষয়েও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু কিছু সন্দেহমূলক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top