News Flash

  • Home
  • প্রধান খবর
  • Akhilesh Yadav:নজরে ২০২৪ লোকসভা, নতুন করে সাজাতে সপা-র সব কমিটি ভেঙে দিলেন অখিলেশ যাদব
Image

Akhilesh Yadav:নজরে ২০২৪ লোকসভা, নতুন করে সাজাতে সপা-র সব কমিটি ভেঙে দিলেন অখিলেশ যাদব

লখনউ, ৩ জুলাই ( হি. স.) : আগামী লোকসভাকে নজরে রেখে সমাজবাদী পার্টিতে রদবদল। রবিবার দলের জাতীয়, রাজ্য এবং জেলা স্তরের সমস্ত শীর্ষ কমিটি ও পদ ভেঙে দিলেন অখিলেশ যাদব। এমনকি মহিলা এবং যুবশাখার পদও ভেঙে দিলেন। রবিবার এই ঘোষণা করল সপা। তবে কারণ জানানো হয়নি।

ব্যতিক্রম শুধু উত্তরপ্রদেশের সভাপতি পদ। ওই পদে এখনও বহাল রয়েছেন নরেশ উত্তম। রবিবার দলের তরফে জানানো হয়েছে, ‘উত্তরপ্রদেশ সভাপতির পদ ছাড়া জাতীয়, রাজ্য এবং জেলাস্তরের সমস্ত পদ খারিজ করেছেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। মহিলা এবং যুব শাখা-সহ দলের সব জাতীয়, রাজ্য এবং জেলাস্তরের সভাপতি পদও খারিজ করা হয়েছে।’
উত্তরপ্রদেশে সাম্প্রতিক লোকসভা উপনির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটি আজমগড় এবং রামপুরে হেরেছে সপা। জিতেছে বিজেপি। সূত্রের খবর, সে কারণেই দলে রদবদল আনলেন অখিলেশ। এক শীর্ষ নেতার কথায়, ‘‘২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে দল। বিজেপির বিরুদ্ধে লড়তে তাই ঢেলে সাজানো হচ্ছে সংগঠন।’’

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top