News Flash

  • Home
  • প্রধান খবর
  • Devendra Fadnavis:উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা মুন্ডে
Image

Devendra Fadnavis:উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা মুন্ডে

মুম্বই, ১ জুলাই ( হি. স.) : শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘন্টা পরে নবনিযুক্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে।

বৃহস্পতিবার গভীর রাতে ফড়নবিসের বাসভবনে বৈঠক করেন এবং প্রায় আধা ঘন্টা ধরে চলেছিল বলে শুক্রবার মুন্ডের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্দের নেতৃত্বে একটি নতুন সরকার ফড়নবিসকে নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। মুন্ডে পূর্ববর্তী শিবাসেনা-এনসিপি-কংগ্রেস সরকারের সামাজিক ন্যায়বিচারের মন্ত্রী ছিলেন। ফড়নবিসের সঙ্গে মুন্ডের ভালো সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তিনি মূলত বিজেপির সঙ্গে ছিলেন, কিন্তু তাঁর কাকা তথা প্রবীণ বিজেপি নেতা প্রয়াত গোপীনাথ মুন্ডের পর দল ছেড়ে দেন।

Releated Posts

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026

চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করবেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা রাউন্ডটেবিল…

ByByNews Desk Aug 19, 2026

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top