News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide :নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর
Image

Suicide :নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

কমলপুর, ২৭ জুন : নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন জনৈক গৃহবধূ। ঘটনা সোমবার কুমারঘাট থানাধীন ইয়ং স্টার ক্লাব সংলগ্ন দেও নদীতে।

জানা গেছে, এদিন স্থানীয়রা হঠাৎ প্রত্যক্ষ করেন কুমারঘাট সুকান্ত পল্লীর বাসিন্দা তাপস দেবনাথের পঁচিশ বর্ষীয় স্ত্রী কেয়া দেবনাথের নদীতে ডুবে যাওয়ার বিষয়টি। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা মহিলাকে উদ্ধারে তৎপর হন।

এদিকে খবর পেয়ে সেখানে পৌছায় কুমারঘাট দমকল বিভাগের কর্মীরা। সবার প্রচেষ্টায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালে।পারিবারিক বিরোধের জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিল ওই গৃহবধু। খবর পেয়ে হাসপাতালে পৌছায় কুমারঘাট থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top